বেতাগীর রাজনীতিতে তরুণ প্রজন্মের আলোচিত মুখ হয়ে উঠেছেন আরাফাত রহমান নয়ন। নানা সময়ের বিতর্কিত বক্তব্য ঘিরে সমালোচনায় থাকলেও, দিনরাত জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িতে উঠান বৈঠকের মাধ্যমে ভিন্নধর্মী রাজনৈতিক বার্তা দেওয়ার কারণে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।দলীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরব অবস্থান নেওয়ায় তিনি দলীয় অভ্যন্তরীণ কোন্দলেও জড়িয়েছিলেন। তবে এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলে দাবি তার অনুসারীদের। বরগুনা-২ আসনে নূরুল ইসলাম মনিকে বিপুল ভোটে জয়ী করতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন।আরাফাত রহমান নয়নের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি কোনো পদ বা পদবীর জন্য রাজনীতি করেন না। দলীয় বিভিন্ন মামলার মোকাবিলা করলেও তিনি পিছিয়ে যাননি। তার ভাষায়, “রাজনীতি আমার কাছে দায়িত্ব, কোনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নয়।”আগামী দিনে ভিন্নধর্মী ও ইতিবাচক ইমেজ নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক সক্রিয়তা এবং সম্প্রদায়ভিত্তিক সম্প্রীতির বার্তা—সব মিলিয়ে বেতাগীর রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন আরাফাত রহমান নয়ন।