• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

সৃজনশীলতা ও রাজনীতির মেলবন্ধনে বেতাগীর প্রগতিশীল মুখ: প্রফেসর এ কে এম আব্দুল ওয়াদুদ মিয়া

নিজস্ব প্রতিবেদক : / ৫৭৬ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288

সময়ের বিবর্তন ও রাজনৈতিক ধারাবাহিকতায় সৃজনশীল মানুষের অবদান যে কতটা গভীর পরিবর্তন আনতে পারে, তার কিংবদন্তিতুল্য উদাহরণ প্রফেসর এ কে এম আব্দুল ওয়াদুদ মিয়া। একজন সৃজনশীল ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে আধুনিক রাজনীতিতে তিনি বেতাগী উপজেলায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেতাগীর কিংবদন্তি নেতা ও জনগণের কাছে ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে পরিচিত শাহজাহান কবির-এর নেতৃত্বে ধানের শিষের প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে যাঁদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে প্রফেসর ওয়াদুদ মিয়া অন্যতম।

একজন শিক্ষকের জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও সৃজনশীলতা সাধারণ মানুষের কাছে তাঁকে সহজেই গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি কেবল সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের কাছে গিয়েই থেমে থাকেননি; বরং সঙ্গে করে নিয়ে এসেছেন ভালোবাসা ও আস্থার জীবন্ত উদাহরণ। সততা, মেধা ও মানবিকতায় গড়ে ওঠা এই মানুষটির ছাত্রছাত্রী রয়েছে সমাজের প্রতিটি স্তরে—যেখানে তিনি গেছেন, দল-মত নির্বিশেষে মানুষ তাঁকে আপন করে নিয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির বিজয়ী প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনি-কে বিজয়ী করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এলাকার প্রগতিশীল ও সুশীল মানুষদের সক্রিয় অংশগ্রহণ। আর এই প্রগতিশীল ধারার অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রফেসর এ কে এম আব্দুল ওয়াদুদ মিয়ার নাম উঠে আসে বারবার।
রাজনীতিতে সৃজনশীলতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয় যে ইতিবাচক পরিবর্তনের পথ দেখাতে পারে—বেতাগীর রাজনীতিতে প্রফেসর ওয়াদুদ মিয়া তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd