• বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

​কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযান ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিজিবি’র এক সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকগুলো আটক করেন।

​বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বিকাল আনুমানিক ১৮:০০ ঘটিকায় কিরণগঞ্জ বিওপি’র নায়েক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। সীমান্ত পিলার ১৭৯/৪-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে এই তল্লাশি চালানো হয়।

​অভিযান চলাকালীন পাচারকারীরা পালিয়ে গেলেও টহল দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Kuf Relief’ সিরাপ উদ্ধার করে। বিজিবি জানায়, এই সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

​বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd