।।বিশেষ প্রতিনিধি।।
জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে।

জাতীয় শ্রমিক শক্তির টাঙ্গাইল জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ২৯ এপ্রিল
শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক /সদস্য সচিব বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন ৮ মে ২০২৫ তারিখ তিনি মেহেদী হাসানকে পুলিশের এসআইয়ের বদলির জন্য অগ্রিম নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন।এছাড়া উক্ত লেনদেনের বিষয়টি জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সংগঠক মামুন চাকলাদার বিষয়টি সম্পর্কে অবগত আছেন বলে অভিযোগ করছে উল্লেখ করা হয়।
তিনি কেন্দ্রীয় শৃঙ্খলা উপ কমিটির কাছে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও টাকা উদ্ধারের দাবি জানান।