• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

বরিশালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত বেতাগীর সৈয়দা জুয়েলী

বেতাগী বরগুনা প্রতিনিধি: / ৪১২ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বরিশাল বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন বরগুনার বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সৈয়দা জুয়েলী আকতার মনিকা।
গত বুধবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগের বিভিন্ন জেলার বিজয়ী শ্রেণি শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। বিষয়ভিত্তিক জ্ঞান, একাডেমিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক মনোভাব ও মূল্যায়ন পারদর্শিতাসহ মোট ১২টি সূচকের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়।আগামী ১৯ জানুয়ারি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), ঢাকায় জাতীয় পর্যায়ে দেশসেরা শ্রেণি শিক্ষকদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।সৈয়দা জুয়েলী আকতার ইডেন মহিলা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৩ সালে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।তার এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন।এ বিষয়ে তিনি বলেন, “একজন শিক্ষকের সাফল্যের স্বীকৃতি তার দায়িত্ববোধ ও কর্মপ্রেরণাকে আরও বাড়িয়ে দেয়। জাতীয় শিক্ষা সপ্তাহের মতো উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd