• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

।।গাজীপুর প্রতিনিধি।। / ৫০৮ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ রেলরুটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার গাড়ারণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনের ওপর রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। তার পরনে লুঙ্গি ও জ্যাকেট ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং রেললাইন ও আশপাশের মাটিতে রক্তের দাগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd