• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

শিল্পকলার সব অনুষ্ঠান-প্রদর্শনী ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

।।ডেস্ক রিপোর্ট।। / ৪৬১ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

 

ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd