• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

ওসমান হাদি হত্যার ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

।।নিজস্ব প্রতিবেদক।। / ৫৬২ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারে সরকার তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনই সব বলা যাবে না।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে সরকার। এ ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই। এ সময় তিনি বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে। বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd