• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

বিপ্লব আহমেদের কবিতা ”অদেখা ঠিকানায়”

Reporter Name / ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

আমি তারেও যাইতে দিছি,
যারে ছাড়া নিশ্বাসও লাগে ঋণী,
তার নাম নিলেই বুকের ভিতর
রুহু হইতো উড়াল পাখি বিনী।
আমি তারেও যাইতে দিছি,
চোখে হাসি, ভিতরে কান্না,
বাইরে ছিলাম শক্ত পাথর,
ভিতরে ছিলাম ভাঙা মান্না।
যার কথা ভাবলে রাত জাগি,
তার স্মৃতি আগুন—জ্বালা লাগে,
সে আছিলো আমার আকাশজোড়া,
এখন শুধু শূন্য ফাঁকে।
আমি তারে ধরিনি শক্ত করে,
বলিনি—থাকো, যেও না দূরে,
ভালোবাসা যদি খাঁচা হতো,
তবে কি সে থাকতো সুরে?
আজকে আমি চুপচাপ মানুষ,
ভিতরে ঢেউ, বাইরে স্থির,
সে বুঝে নাই তার বিদায়ে
আমার পৃথিবী হইছে নিঃস্ব, নিঃসির।
তবুও তারে যাইতে দিছি,
ভালো থাকুক, সুখে থাকুক,
আমার রুহুর এক টুকরা নিয়ে
দূরের কোনো স্বপ্নে থাকুক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd